ঢাকা শুক্রবার , ২৪ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ২৪, ২০২৬ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: সাংবাদিকদের স্বার্থ সুরক্ষায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বরিশাল জেলা শাখা গঠন করা হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরীর একটি চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশকে সভাপতি ও ইত্তেফাকের বরিশাল অফিস প্রধান শাহীন হাফিজকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ঠ কার্য নির্বাহি কমিটি গঠন করা হয়।

আমার দেশ পত্রিকার বরিশাল অফিস প্রধান নিকুঞ্জ বালা পলাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারন সভায় সর্ব সম্মতিক্রমে দৈনিক আমাদের সময়ের বরিশাল ব্যুরো প্রধান মো : আল মামুনকে সহ-সভাপতি, দীপ্ত টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান মর্তুজা জুয়েলকে সহ-সভাপতি করা হয়েছে।

যুগ্ম সম্পাদক করা হয়েছে দৈনিক আগামীর সময়ের বরিশাল ব্যুরো প্রধান তন্ময় তপু ও দৈনিক যুগান্তরের বরিশাল অফিসের স্টাফ রিপোর্টার এস এন পলাশকে।

সাংগঠনিক সম্পাদক মো : মামুন-অর-রশিদ (দৈনিক বর্তমান), কোষাধক্ষ্য মো : নাছির উদ্দিন (যুগান্তর), দপ্তর সম্পাদক রাতুল আহম্মেদ (ইত্তেফাক), প্রচার সম্পাদক রিপন হাওলাদার ( দক্ষিনের মূখ), সাহিত্য সম্পাদক খন্দকার রাকিব ( বরিশাল ক্রাইম নিউজ), ক্রিড়া সম্পাদক আহম্মেদ বায়েজিদ ( অগ্রযাত্রা প্রতিদিন) এবং সাংস্কৃতিক সম্পাদক মনিকা চৌধুরী (যুগান্তর) কে নির্বাচিত করা হয়েছে।

এছাড়া কমিটির কার্য নির্বাহি কমিটির সদস্যরা হলেন এম জহির (সকালের সময়), সাইদ মেমন (বাংলাদেশ প্রতিদিন), এম মোফাজ্জেল (বাসস), জিয়া উদ্দীন বাবু (আজকের পরিবর্তন), সুখেন্দু এদবর (একুশে টেলিভিশন), শাহীন হাসান (নাগরিক টেলিভিশন), খোকন আহম্মেদ হীরা (জনকন্ঠ), মুশফিক সৌরভ (বাংলা নিউজ), এম সালাউদ্দীন (জিএস টিভি), সাকিল মাহমুদ (দেশ টিভি) মাসুদ রানা ( নিউনেশন ) আরিফ হোসেন (বিজয় টিভি)।

সাধারন সভায় সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, বরিশাল নগরীতে সাংবাদিকদের একাধিক সংগঠন রয়েছে। কিন্তু সাংবাদিকদের স্বার্থ রক্ষায় কিংবা তাদের দু:সময়ে অধিকাংশ সংগঠন কার্যকর ভুমিকা পালন করতে ব্যর্থ হচ্ছেন। তাই সাংবাদিকদের স্বার্থ রক্ষায় বরিশালে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি অবদান রাখবে বলে আমাদের বিশ্বাস। এক্ষেত্রে সিনিয়র সাংবাদিকসহ সকল সংবাদ কর্মি ও সচেতন নাগরিকদের সর্বাত্মক সহযোগীতা কামনা করেন নেতৃবৃন্দ।

আগামী এক সপ্তাহের মধ্যে এ কমিটি চুড়ান্ত করে অনুমোদনের জন্য কেন্দ্রে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।