নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি: জুলাই দিবস ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বরিশালের গৌরনদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহীম।
সভায় বক্তব্য দেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাত হান্নান শরীফ, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও বিআডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খন্দকার মনিরুজ্জামান মনির, পৌর বিএনপির আহ্বায়ক জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা সেকেন্দার আলী শেখ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাস কুমার, বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মো. বায়েজীদ শরীফ এবং পৌর আমির হাফিজুর রহমান।
সভায় বক্তারা দিবস দুটির তাৎপর্য তুলে ধরে যথাযথ মর্যাদায় উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারি কর্মসূচি সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
প্রস্তুতি সভায় জানানো হয়, জুলাই দিবস ও ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে আলোকচিত্র ও ভিডিও প্রদর্শনী, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন সচেতনতামূলক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে।
