ঢাকা মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

উজিরপুরে নবম শ্রেণির মাদ্রাসাছাত্রী নিখোঁজ, থানায় জিডি

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ১৮, ২০২৬ ৮:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

উজিরপুর (বরিশাল) প্রতিনিধি:বরিশালের উজিরপুরে ইশরাত জাহান সোনালী (১৫) নামে নবম শ্রেণির এক মাদ্রাসাছাত্রী নিখোঁজ হয়েছে। গত ১৬ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেট এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সে। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

নিখোঁজ ইশরাত জাহান সোনালী বামরাইল ইউনিয়নের ঈদগা মার্কেট এলাকার বাসিন্দা মো. সোহেল মৃধার মেয়ে। মেয়ের সন্ধান না পেয়ে উদ্বিগ্ন পরিবার বিষয়টি পুলিশকে জানিয়ে ১৭ আগস্ট উজিরপুর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে। জিডি নম্বর-৮৮৮।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, নিখোঁজের পর থেকে সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার এসআই মো. জাহাঙ্গীর আলম জানান, নিখোঁজ শিক্ষার্থীর বাবা থানায় সাধারণ ডায়েরি করেছেন। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। পাশাপাশি নিখোঁজ মাদ্রাসাছাত্রীকে উদ্ধারে পুলিশ প্রয়োজনীয় তৎপরতা চালাচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।