ঢাকা শুক্রবার , ১০ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বাকেরগঞ্জের চাঞ্চল্যকর হালিম হত্যা মামলার অন্যতম মূল হোতা রাহাত র‍্যাব-৮ এর হাতে গ্রেফতার

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ১০, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার আলোচিত আব্দুল হালিম হত্যা মামলার অন্যতম মূল হোতা রাহাত হাওলাদার (২২) কে গ্রেফতার করেছে র‍্যাব-৮। বৃহস্পতিবার (৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, র‍্যাব-৮, সদর কোম্পানি, বরিশাল এবং র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জের যৌথ অভিযানে রাহাত হাওলাদারকে গ্রেফতার করা হয়। তিনি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার আউলিয়াপুর গ্রামের আবুয়াল হাওলাদারের ছেলে।
মামলার বিবরণ অনুযায়ী, গত ১৫ মে ২০২৬ বিকেলে বাকেরগঞ্জ উপজেলার হেলেঞ্চা ব্রিজ সংলগ্ন মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজে পূর্বশত্রুতার জেরে একদল সশস্ত্র ব্যক্তি হামলা চালায়। এ সময় হামলাকারীরা রামদা, দা, রড ও শাবলসহ দেশীয় অস্ত্র দিয়ে আব্দুল হালিম হাওলাদারকে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ভাই মো. দেলোয়ার হোসেন হাওলাদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন।
র‍্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-৮ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। অভিযুক্ত রাহাত হাওলাদার দীর্ঘদিন আত্মগোপনে থেকে বিভিন্ন স্থানে অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছিল। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযুক্তকে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।