নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্র ক্ষমতা গ্রহণের ৪ মাসের মাথায় প্রথমবারের মত বরিশাল বিভাগীয় সদরে সরকারি সফরে আসছেন ১৩ জুলাই। ঐদিন বরিশাল পৌঁছে মহানগরীর পাশে বহমান কির্তনখোলা নদীর অপর পাড়ে চরকাউয়া এলাকায় সদ্য পুণঃ খননকৃত একটি খালের দু ধারে বৃক্ষ রোপন কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করবেন প্রধানমন্ত্রী।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরেই বরিশালের বিভাগ ও জেলা প্রশাসনের কাছে এ ব্যাপারে সরকারী নির্দেশনা এসেছে বলে জানা গেছে। মঙ্গলবার দুপুরের পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গনমাধ্যম কর্মীদের সাথে পূর্ব নির্ধারিত এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মোঃ মামুন খন্দকার সাংবাদিকদের এ তথ্য জানান। গত ফেব্রুয়ারির নির্বাচনে বিপুল ভোটে জয়লাভের পরে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করে প্রথমবারের মত তারেক রহমান বরিশাল বিভাগীয় সদরে আসছেন। এর আগে নির্বাচনী প্রচারণায় তিনি গত ফ্রেুব্রয়ারির প্রথম সপ্তাহে বরিশালের বেলপার্ক ময়দানে এক বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন।
