বাবুগঞ্জ প্রতিনিধি ঃ বাবুগঞ্জ টিচার্স ক্লাব ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে বাবুগঞ্জের বিশিষ্ট শিক্ষাবিদ, সরকারি স্বরূপকাঠী কলেজ ও বরিশাল তোফাজ্জল হোসেন মানিক মিয়া কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসাইনের স্মরণে আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) বাবুগঞ্জ ডিগ্রি কলেজ মিলনায়তনে
বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সভাপতি ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহে আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এভারগ্রীন ট্রেডিং ইন্টারন্যাশনাল লিঃ ব্যবস্থাপনা পরিচালক ও বাবুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক সভাপতি শিল্পপতি আবুল কালাম আজাদ, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. রাহাত হোসাইন ফয়সাল, আগরপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি এ.এফ.এম. জালাল আহমেদ, সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শামীম, টিচার্স ক্লাবের সহ-সভাপতি প্রধান শিক্ষক মাসুদ আহমেদ এর সঞ্চালনায় এ
সময় বক্তব্য রাখেন বিমানবন্দর প্রেসক্লাবের সভাপতি আরিফ আহমেদ মুন্না ,বাবুগঞ্জ প্রেসক্লাবের
সাবেক সভাপতি সহ: অধ্যাপক সাইফুল রহিম, উপজেলার দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রধান শিক্ষক মোঃ ফারুক হোসেন, সোনার বাংলা হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মনজুরুল রহমান টুটুল বিশ্বাস, টিচার্স ক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম শাজাহান, কেদারপুর আসিয়া ওয়াজেদ বালিকা বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সালাউদ্দিন কাউসার বাদল, সাবেক শিক্ষক হারুন অর রশিদ,
বাবুগঞ্জ ডিগ্রি কলেজের বাংলা বিভাগের সহ: অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, প্রফেসর মোক্তার হোসাইন ছিলেন একজ।ন আদর্শ শিক্ষক, দক্ষ শিক্ষাপ্রশাসক ও সমাজ সংস্কারক। তিনি সরকারি বিএম কলেজের ব্যবস্থাপনা বিভাগের শিক্ষক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক হিসেবে নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
বক্তারা আরও বলেন, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ প্রতিষ্ঠা এবং এলাকার শিক্ষা বিস্তারে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। পাশাপাশি দুর্নীতিমুক্ত সমাজ গঠনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাবেক সভাপতি হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আলোচনা শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন বাবুগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল।
অনুষ্ঠানে বাবুগঞ্জ টিচার্স ক্লাবের সদস্য বৃন্দ সহ স্থানীয় শিক্ষাবিদ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
