ঢাকা মঙ্গলবার , ১৬ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শের-ই-বাংলা মেডিকেল সংলগ্ন এলাকায় বিসিসির মোবাইল কোর্ট, ৫ মামলায় ৯ হাজার ৫০০ টাকা জরিমানা

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুন ১৬, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় অবৈধ দখল ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা পরিচালনার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)।

আজ পরিচালিত এ অভিযানে বিসিসির প্রধান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান নেতৃত্ব দেন। অভিযানের সময় অবৈধভাবে জনসাধারণের চলাচলের পথ দখল করে রাখার অভিযোগে তিন ব্যক্তিকে স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন, ২০০৯-এর ৯২(৭) ধারায় মোট ৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দখলকৃত ফুটপাত উচ্ছেদ করে পথচারীদের জন্য চলাচল স্বাভাবিক করা হয়।

এদিকে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য ব্যবসা পরিচালনার অভিযোগে মনোয়ারা হোটেল ও ভাই ভাই রেস্তোরাঁকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জনস্বার্থে নগরীর অবৈধ দখল, ফুটপাত দখল এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘন করে পরিচালিত ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অভিযানে মোট ৫টি মামলা দায়ের করা হয় এবং সর্বমোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।