ঢাকা শুক্রবার , ১২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

vorer angikar
জুন ১২, ২০২৬ ৭:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃ গৌরনদী সংগীত বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বর্গীয় মানিক লাল সাহার ৮৫তম জন্মজয়ন্তী উপলক্ষে গৌরনদী শিশু একাডেমির উদ্যোগে একটি সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১২ জুন) সকালে গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইব্রাহিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরনদী শিশু একাডেমির পরিচালক মাসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পালরদি স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক রাজারাম সাহা, মাহিলারা ডিগ্রি কলেজের প্রভাষক ও বিচারক মিলাদ জাহান খান, বিচারক ডলি বনিক এবং মানবাধিকার কর্মী সালেক মামুন।
অনুষ্ঠানে শিশু একাডেমির শিক্ষার্থী, শিল্পী, নাট্যকারসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সাংস্কৃতিক প্রতিযোগিতায় লোকসংগীত, দেশাত্মবোধক গান, ভাওয়াইয়া, নৃত্যসহ মোট ১০টি ইভেন্টে শিক্ষার্থীরা অংশগ্রহণ করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।