ঢাকা শুক্রবার , ২৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে যাত্রীবাহী দুই বাসের মুখোমুখি সংঘর্ষে বিদ্যুৎের খুটি ভেঙে বসতঘরে বাস

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২৭, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

গৌরনদী প্রতিনিধিঃবরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল এক্সপ্রেস নামে একটি বাস মহাসড়কের পাশের বসতঘরে ঢুকে পড়ে। এ ঘটনায় অন্তত ১০ থেকে ১২ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় বসতঘর, দোকান ও রান্নাঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ২৭ নভেম্বর (শুক্রবার) সকাল আনুমানিক সাড়ে দশটার দিকে উপজেলার সাওদের খালপার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশালগামী যাত্রীবাহী বরিশাল এক্সপ্রেস বাসের সঙ্গে ঢাকাগামী যাত্রীবাহী গ্রীন লাইন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে বরিশাল এক্সপ্রেস বাসটি ব্রিজের ঢালে রুবেল সরদারের বসতঘরে ঢুকে পড়ে।
এতে রুবেল সরদারের বসতঘরের সামনের একটি দোকান ভেঙে যায়। একই সঙ্গে বাসের ধাক্কায় বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে তাঁর বসতঘরের টিনের চালা ক্ষতিগ্রস্ত হয়। এ ছাড়া পাশের সোনিয়া বেগমের রান্নাঘরও ক্ষতিগ্রস্ত হয়েছে।
দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।দুর্ঘটনার খবর পেয়ে গৌরনদী হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।