ঢাকা শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

তারেক রহমানের জন্মদিনে বরিশালে ড্যাবের কুরআন খতম ও দোয়া মাহফিল

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২০, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বিএনপির চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে বরিশালে কুরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল ১০টায় ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) বরিশাল জেলা শাখা ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে শতাধিক চিকিৎসক ও মেডিকেল শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. সিরাজুল ইসলাম, কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. পারভেজ রেজা কাকন, কেন্দ্রীয় সহ-সভাপতি ও শেবাচিম ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম, কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও বরিশাল জেলা শাখার সভাপতি ডা. কবিরুজ্জামান এবং শেবাচিম ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ইমতিয়াজ উদ্দিন সাজিদ।
শেষে কুরআন খতম ও বিশেষ দোয়া-মোনাজাতের মাধ্যমে তারেক রহমান এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।