ঢাকা মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত হলো সরকারি পুকুর

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬ ১০:৪৮ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদকঃভোলার লালমোহন উপজেলায় দীর্ঘ ৩৫ বছর পর দখলমুক্ত করা হয়েছে একটি সরকারি পুকুর। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরশহরের দত্তপাড়া এলাকার সরকারি ১ নম্বর খতিয়ানের পুকুরটিকে দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরপ্রশাসক মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় শহরের সৌন্দর্যবর্ধন ও জনগণের চলাচলের শৃঙ্খলা ফিরিয়ে আনতে পুকুর পাড়ের জায়গা দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাটগুলো উচ্ছেদ করা হয়। এ ছাড়া পৌরশহরের বিভিন্ন স্থানের ফুটপাত দখলমুক্ত করতেও উচ্ছেদ অভিযান চালানো হয়।
এ সময় লালমোহন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজওয়ানুল হক, ওসি মো. নজরুল ইসলাম মজুমদার, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ কোস্টগার্ড ও থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।