ঢাকা শুক্রবার , ২০ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে ভোল পাল্টে বিএনপির ছত্রছায়ায় থাকার অভিযোগ নেপথ্যে রোহিঙ্গা পাচারের সিন্ডিকেট

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ২০, ২০২৬ ৫:৪২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ ​বরিশাল নগরীর উত্তর আমানতগঞ্জ এলাকায় রাজনৈতিক পরিচয় বদলে নানা অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে শাওন হোসেন নিলয় (২৬) নামে এক যুবকের বিরুদ্ধে। তিনি ওই এলাকার শামিম আলী মাতব্বরের ছেলে।

​স্থানীয় সূত্র জানায় নিলয় অতীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। পাশাপাশি তিনি জিয়া উদ্দিন সিকদারকে হত্যাচেষ্টা মামলার এজাহারভুক্ত আসামি। ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ওই মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাভোগ করেন।

​অভিযোগ রয়েছে কারাগার থেকে জামিনে মুক্ত হওয়ার পর নিলয় নিজের পূর্বের রাজনৈতিক পরিচয় গোপন করে এখন নিজেকে বিএনপির কর্মী হিসেবে পরিচয় দিচ্ছেন। স্থানীয় বিএনপির কতিপয় নেতার আশ্রয়-প্রশ্রয়ে থেকে তিনি এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তারের চেষ্টা চালাচ্ছেন বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা।

​রাজনৈতিক পরিচয় পরিবর্তনের আড়ালে নিলয়ের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবপাচার ও জাল কাগজপত্রে অবৈধ পাসপোর্ট তৈরির সিন্ডিকেট পরিচালনার গুরুতর অভিযোগও উঠেছে। সংশ্লিষ্ট সূত্রের দাবি কক্সবাজারের টেকনাফ থেকে রোহিঙ্গা নাগরিকদের বরিশালে এনে ভুয়া নথিপত্রের মাধ্যমে বরিশাল পাসপোর্ট অফিস থেকে পাসপোর্ট তৈরি করে বিদেশে পাচার করছেন তিনি।

​সংশ্লিষ্ট সূত্র আরও জানায় এর আগেও রোহিঙ্গাদের অবৈধভাবে পাসপোর্ট তৈরি করে দেওয়ার চেষ্টাকালে ঢাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছিলেন নিলয়।

​হত্যাচেষ্টা মামলার আসামি ও মানবপাচারের অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তি কীভাবে দলের নাম ব্যবহার করে ছত্রছায়া পাচ্ছেন তা নিয়ে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে ক্ষোভ বিরাজ করছে। এ ঘটনায় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।