ঢাকা বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

সার্ভেয়ার আনোয়ার হোসেন ফরহাদের অবৈধ সম্পদের পাহাড় , দুদকে অভিযোগের প্রস্তুতি

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৬ ৯:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

লিটন বাইজিদ: তৃতীয় শ্রেণীর একজন কর্মচারী হয়েও সার্ভেয়ার আনোয়ার হোসেন ফরহাদের সম্পদের উৎস নিয়ে প্রশ্ন উঠেছে। বরিশাল, পটুয়াখালীসহ বিভিন্ন স্থানে কর্মরত থাকার সময় তিনি বিপুল পরিমাণ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বর্তমানে তিনি রাজশাহীতে কর্মরত আছেন বলে জানা গেছে । তাঁর নামে বরিশাল নগরীর রূপাতলী হাউজিং এলাকার ৯ নাম্বার সড়কে অবস্থিত বহুতল একটি ভবনে একাধিক ফ্ল্যাট এবং নগরীর ইসলামপাড়ায় একটি পাঁচতলা বিলাসবহুল বাড়ি রয়েছে বলে জানা যায়।

একজন সরকারি কর্মচারীর আয়ের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য রয়েছে কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। তাঁর সম্পদের উৎস ও আর্থিক লেনদেন নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে। একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী হয়ে বিভিন্ন জায়গায় কর্মরত থেকে মানুষকে জিম্মি করে অনিয়ম দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন। তার অবৈধ সম্পদের উৎস খুঁজে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন সমাজ।

এদিকে, আনোয়ার হোসেন ফরহাদের সম্পদের উৎস অনুসন্ধানের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে। অভিযোগ জমা দেওয়া হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তাঁর সম্পদের উৎস, আয়কর নথি এবং আর্থিক লেনদেন যাচাইয়ের যাচাইয়ের মাধ্যমে বিষয়টা সামনে আসবে।

এ বিষয়ে সার্ভেয়ার আনোয়ার হোসেন ফরহাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।