ঢাকা বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে স্ক্যান সিমেন্ট’র নতুন ডিপোর উদ্বোধন।।

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৮:৩৮ পূর্বাহ্ণ
Link Copied!

বরিশাল অঞ্চলের গ্রাহকদের কাছে স্ক্যান সিমেন্ট আরও সহজে ও দ্রুত পৌঁছে দেওয়ার লক্ষ্যে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি-এর বরিশাল ডিপো আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
বিশ্বব্যাপী সমাদৃত জার্মানভিত্তিক হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস-এর ব্র্যান্ড স্ক্যান সিমেন্ট এখন থেকে বরিশাল ডিপোর মাধ্যমে স্থানীয় বাজারে আরও সহজলভ্য হবে। বিভিন্ন ধরনের সিমেন্ট ব্যবহারকারী গ্রাহকরা এই ডিপো থেকে স্ক্যান সিমেন্টের জনপ্রিয় তিনটি পণ্য—স্ক্যান PCC, স্ক্যান MPC এবং স্ক্যান PCC Max 52.5—সংগ্রহ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডিভিশনাল সেলস ম্যানেজার, লজিস্টিকস ম্যানেজার, রিজিওনাল সেলস ম্যানেজার, ম্যানেজার—সেলস অ্যাডমিন, বরিশাল এরিয়া সেলস হেডসহ অন্যান্য কর্মকর্তারা।
এছাড়া কোম্পানীর বরিশালের ডিলার মেসার্স সাজিদ অ্যান্ড ব্রাদার্স, নিউ হাসিনা এন্টারপ্রাইজ, নিউ হোপ ট্রেডার্স, তালুকদার ট্রেডার্স এবং ঝালকাঠির আবুল বাশার খান অ্যান্ড কো.-এর কর্ণধারসহ বিভিন্ন ডিলার ও রিটেইলারগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীরা বরিশাল ডিপোর উদ্যোগকে স্বাগত জানান এবং বরিশাল অঞ্চলে স্ক্যান সিমেন্টের সরবরাহ ও বাজার সম্প্রসারণে ডিপোটির সফলতা কামনা করেন।
নতুন এই ডিপোর মাধ্যমে বরিশাল অঞ্চলের নির্মাণসংশ্লিষ্ট গ্রাহকদের কাছে মানসম্মত স্ক্যান সিমেন্টের সরবরাহ আরও সহজ, দ্রুত ও নিরবচ্ছিন্ন করার প্রত্যাশা করছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস বাংলাদেশ পিএলসি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।