ঢাকা বৃহস্পতিবার , ১০ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল ডিবির অভিযানে ইয়াবাসহ যুবক আটক

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ১০, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ইয়াবাসহ মো. রাব্বি হাং (২০) নামে এক যুবককে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) বরিশাল জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রাব্বি হাং বাকেরগঞ্জ উপজেলার চর আউলিয়াপুর এলাকার বাসিন্দা। তার পিতার নাম মো. ফখর উদ্দিন।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় রাব্বি হাং কে আটক করে তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের প্রাথমিকভাবে ধারণা, আটক ব্যক্তি মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

বরিশাল জেলা ডিবি পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।