ঢাকা সোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে এসএসসির ফলাফলে শীর্ষে হা-মীম রেসিঃ স্কুল অ্যান্ড কলেজ

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ৯:১২ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলায় এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় ৯৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে উপজেলায় শতভাগ পাসের একক গৌরবময় সাফল্য অর্জন করেছে। এদের মধ্যে ২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ এবং ৪৮ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে। সোমবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে। এ ফলাফলের মাধ্যমে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়েছে হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটির এমন সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস বিরাজ করছে।
পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে লালমোহন হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. রুহুল আমিন বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতেও শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।