ঢাকা সোমবার , ১০ আগস্ট ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

এ প্লাসে উজ্জ্বল আনসা তাজরিয়ান, কন্যার সাফল্যে গর্বিত অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানা

ভোরের অঙ্গীকার ডেস্ক
আগস্ট ১০, ২০২৬ ২:৫২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: এসএসসি পরীক্ষায় জাহানারা ইসরাইল স্কুল অ্যান্ড কলেজ থেকে এ প্লাস (GPA-5) অর্জন করে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছে আনসা তাজরিয়ান।

আনসা তাজরিয়ান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি, বরিশাল জেলা যুবদলের সাধারণ সম্পাদক এবং দৈনিক বরিশাল মুখপত্রের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিন ও নয়ানী আজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা তানজিমান সুলতানার একমাত্র সুযোগ্য কন্যা ।

তার এই অসামান্য ফলাফলে পরিবার, স্বজন, শিক্ষক ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে। কৃতিত্বপূর্ণ ফলাফলের মাধ্যমে আনসা তাজরিয়ান তার মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের স্বাক্ষর রেখেছে।

আনসা তাজরিয়ানের এ সাফল্যে দৈনিক বরিশাল মুখপত্র পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। একই সঙ্গে তার উজ্জ্বল ভবিষ্যৎ, উচ্চশিক্ষায় আরও সাফল্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে কৃতিত্ব অর্জনের জন্য দোয়া ও শুভকামনা জানানো হয়।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, আনসা তাজরিয়ানের এই ফলাফল তাদের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয়। তার ভবিষ্যৎ পথচলা আরও সাফল্যমণ্ডিত হবে—এমন প্রত্যাশা সবার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।