নিজস্ব প্রতিবেদক : আজ রবিবার সকাল সাড়ে ১১টার দিকে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের রায়াপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মনির হোসেন নলছিটি উপজেলার ভৈরবপাশা এলাকার বাসিন্দা। তিনি নাহিদ সুপার পরিবহনের বাসের সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে ছেড়ে আসা নাহিদ সুপার পরিবহনের একটি যাত্রীবাহী বাস একটি সিএনজি চালিত অটোরিকশাকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে উল্টে পড়ে। এ সময় বাসের নিচে চাপা পড়েন সুপারভাইজার মনির হোসেন। তবে বাসের অন্যান্য যাত্রীরা জানালার কাঁচ ভেঙে নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। পরে বাসটি উদ্ধার করা হয়।
নলছিটি থানার ইন্সপেক্টর (তদন্ত), বেলায়েত হোসেন দুর্ঘটনা ও একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে বাসে আটকে পড়া যাত্রীদের ফায়ার সার্ভিসের সহযোগিতায় উদ্ধার করে।ঘটনা স্থলে একজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে ।
