ঢাকা রবিবার , ২১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না : -অধ্যাপক হারুন

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুন ২১, ২০২৬ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও প্রবীন শ্রমিক নেতা অধ্যাপক মোঃ হারুন-অর-রশিদ খান বলেছেনে, স্বাধীনতা পরবর্তী দীর্ঘ ৫৫ বছর মানুষের মৌলিক অধিকার পূরণে রাষ্ট্র ব্যর্থতার পরিচয় দিয়েছে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন ছাড়া শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না। সৎ লোকের শাসন কায়েম হলেই এ দেশের মানুষ শান্তিতে বসবাস করতে পারবে।
তিনি আরো বলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি আদর্শের নাম। এই সংগঠন শ্রমিকদের অধিকার আদায়ের জন্য কাজ করে যাচ্ছে। এদেশ আমাদের, এদেশ কাউকে ইজারা দেয়া যাবে না। জীবন দিয়ে হলেও আমরা শ্রমিকদের অধিকার রক্ষা করব। শ্রমিক কল্যাণ ফেডারেশনের কর্মীদের সত্য প্রতিষ্ঠা ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য শ্রমিকদের দাওয়াত দিয়ে ঐক্যবদ্ধ করতে হবে।
শনিবার (২০ জুন) বরিশাল নগরীর একটি মিলনায়তনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বরিশাল জেলা শাখার উদ্যোগে বাছাইকৃত কর্মীদের নিয়ে দিনব্যাপি শিক্ষাশিবিরে প্রধান অতিথির আলোচনায় এসব কথা বলেন অধ্যাপক মোঃ হারুন-অর-রশিদ খান ।
ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও বরিশাল জেলা সভাপতি এ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিনের পরিচালনায় ও জেলা সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃ সাইফুল ইসলামের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লস্কর মোহাম্মদ তসলিম, বরিশাল মহানগরীর প্রধান উপদেষ্টা মাওলানা জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বরিশাল জেলা উপদেষ্টা ডক্টর এস.এম মাহফুজুর রহমান, মহানগরী উপদেষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ আতিকুল্লাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ফেডারেশনের বরিশাল অঞ্চলের সহকারী পরিচালক মোঃ মশিউর রহমান, জেলা সহ-সভাপতি মোঃ মোস্তাকুর রহমান, জেলা সহ-সাধারণ সম্পাদক মোঃ খলিলুর রহমান, জেলা অর্থ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম ইউসুফ, জেলা সাহায্য ও পূর্ণবাসন সম্পাদক আতিকুর রহমান মশিউর, জেলা ট্রেড ইউনিয়ন সম্পাদক সৈয়দ আলী হোসেন লাভলু ও জেলা প্রকাশনা সম্পাদক মোঃ কামারুজ্জামান প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।