ঢাকা রবিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে গোপনে মাটি ভরাট করে জমি দখলের অভিযোগ

ভোরের অঙ্গীকার ডেস্ক
ফেব্রুয়ারি ২২, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

লালমোহন প্রতিনিধি।

লালমোহনে রাতের আঁধারে গোপনে মাটি কেটে জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার (১৪ই ফেব্রুয়ারি) এক অভিযোগে এ তথ্য জানা যায়। অভিযোগ অনুযায়ী ভোলা জেলার লালমোহন উপজেলার ফরাজগন্জ ইউনিয়নের স্কুল শিক্ষক মাহাবুব আলমের ক্রয়কৃত জমিতে ভরাট করে দখলের অভিযোগ একই এলাকার মৃত আঃ রশিদের পুত্র শামিমের বিরুদ্ধে। অভিযোগে মাহাবুব আলম জানান, তিনি ফরাজগন্জ ইউনিয়নের আবুগন্জ বাজার সংলগ্ন মহেশখালী মৌজার অন্তর্গত মৃত আলতাফ হোসেনের পুত্র মোঃ শফির নিকট হইতে বিএস ৩৮৯ নং খতিয়ান ভুক্ত ২০৭৩,২০৭৪ ও ২০৭৫ দাগভুক্ত মোট ৫.৫৭ শতাংশ জমি ক্রয় করে লালমোহন সাব রেজিষ্ট্রি অফিসের মাধ্যমে দলিল সম্পাদন করিয়া ও উপজেলা ভুমি অফিসের মাধ্যমে নামজারি সম্পাদন করেন।জমিটি জল ও স্থল মিলিয়ে অবস্থিত বিধায় পুর্নাঙ্গ সীমানা নির্ধারণ ও সীমানা পিলার স্থাপন করার জন্য পার্শ্ববর্তী দাতার ভাইয়ের স্ত্রী ও সন্তানদেরকে স্থানীয় গন্যমান্য শালিশগনের মাধ্যমে একাধিক বার তারিখ নির্ধারণ করা হলেও তারা শালিসিতে আসেন নি। বরং উক্ত জমির পাশে দাতার মৃত ভাই আঃ রশিদের বশত ঘর থাকায় দাতার ভাবি ও তার ছেলে শামিম বিভিন্ন ভাবে উক্ত জমি ও জলাশয় তছুরুপ করতে থাকে। সম্প্রতি গভীর রাতের আঁধারে জগ মেশিন দিয়ে গোপনে পানি অপসারণ করে উক্ত জলাশয় থেকে মাটি কেটে আমার স্থল ভাগের জমিতে বসত ভিটা নির্মাণের লক্ষ্যে বেড়া দিয়ে আড়াল করে মাটি ভরাট করে। খবর পেয়ে স্থানীয় সাংবাদিক এবং লালমোহন থানা পুলিশের এসআই জিল্লুর রহমানের কাছে লিখিত অভিযোগ করলে সাংবাদিকের উপস্থিতিতেই দাতার ভাতিজা শামীম ও তার স্ত্রী আমার উপর ধারালো দা নিয়ে তেরে আসে ও হত্যার হুমকি, নারি নির্যাতন মামলার হুমকি সহ মারাত্মক ভাষায় গালমন্দ করে। পরে লালমোহন থানা সেকেন্ড অফিসার ও এসআই জিল্লুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে শামিম ও তার পরিবারকে থানায় এসে উভয় পক্ষের কাগজপত্র অনুযায়ী শালিস ফায়সালা করার নির্দেশ দেন। এব্যাপারে লালমোহন থানার এসআই জিল্লুর রহমান বলেন, “আমি শামিমকে থানায় এসে কাগজপত্রের আলোকে শালিস ফায়সালা করার জন্য একাধিকবার ফোন করলেও সে তাতে কর্নপাত না করে থানায় আসার অপারগতা জানায়”।

এমতাবস্থায় জমি মালিক মাহাবুব আলম ও তার পরিবার তাদের জান মালের নিরাপত্তা ও ক্রয়কৃত জমিতে শান্তিপুর্ন ভোগ দখল নিশ্চিত করতে যথাযথ কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।