ঢাকা রবিবার , ২৭ সেপ্টেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে চাকরি মেলার উদ্বোধন

ভোরের অঙ্গীকার ডেস্ক
সেপ্টেম্বর ২৭, ২০২৬ ১১:০৩ অপরাহ্ণ
Link Copied!

বরিশাল প্রতিনিধি: আবরিশালেজ (২৭ সেপ্টেম্বর/২৬ইং) বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে বিকল্প শিক্ষা ও দক্ষতা কার্যক্রমের প্রশিক্ষণার্থীদের জন্য ইউনিসেফের সহযোগিতায় ইএসডিও’র আয়োজনে চাকরি মেলার উদ্বোধন করা হয়েছে। যেখানে দিনব্যাপী ব্যতিক্রমী এ মেলার আয়োজন ছিল। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। চাকরি প্রত্যাশী প্রশিক্ষণার্থী ও উদ্যোক্তাদের মিলন মেলায় পরিণত হয় মেলা প্রাঙ্গণ। এতে ৮২ জন প্রশিক্ষিত নারীর কর্মসংস্থান হয়েছে। এছাড়াও ৯ জন প্রশিক্ষিত নারী উদ্যোক্তা ঋণ সুবিধা পেয়েছেন। চাকরি পেয়ে চাকরি প্রত্যাশী প্রশিক্ষণার্থীরা বেশ আনন্দিত। জানা গেছে, ইএসডিও থেকে দুই শতাধিক প্রশিক্ষণপ্রাপ্ত প্রশিক্ষণার্থী চাকরি মেলায় অংশগ্রহণ করে।
মোঃ কাউসার হুসাইন, চিফ ফিল্ড অফিস, ইউনিসেফ, বরিশাল-এর সভাপতিত্বে ইএসডিও-এএলপি প্রকল্পের বরিশাল জেলার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম ম্যানেজার, মোঃ মানিক মিয়ার সঞ্চালনায় চাকরি মেলায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার বরিশাল, খলিল আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনিমেষ কান্তি হাওলাদার, পরিচালক, বিভাগীয় তথ্য অফিস, বরিশাল; মোঃ ইকবাল কবির, উপ-পরিচালক, সমাজসেবা অধিদপ্তর; মোসাঃ মেহেরুন নাহার মুন্নি, উপ-পরিচালক, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর; মোঃ মোস্তাক উদ্দিন, উপ-পরিচালক, যুব উন্নয়ন অধিদপ্তর; মোঃ মোস্তফা কামাল, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বরিশাল; শাহরিয়ার মাহমুদ, হেড অব টিভেট, ইএসডিওসহ ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও উপস্থিত ছিলেন কার্যক্রমের প্রশিক্ষণার্থীরা। বরিশাল অশ্বিনী কুমার টাউন হলে চাকরি মেলায় ১০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে সমাজের পিছিয়ে পড়া সুবিধাবঞ্চিত দক্ষ প্রশিক্ষার্থীদের মধ্যে থেকে ৮২ জন নারীর চাকরি নিশ্চিত করা হয়। প্রধান অতিথির কাছ থেকে তারা নিয়োগপত্র গ্রহণ করেন।
এছাড়াও অংশগ্রহণকারীদের আগ্রহ বাড়াতে নারীদের তৈরি বিভিন্ন পণ্যের স্টল বসানো হয়। নানা রকম বাহারি পণ্য প্রদর্শন করা হয় স্টলে, স্টলে। সেখানে উপচে পড়া ভিড় ছিল দর্শনার্থীদের। প্রশিক্ষণের দক্ষতা কাজে লাগিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান নারীরা। প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে দক্ষতা সম্পন্ন প্রার্থীকে বেছে নিতে বায়োডাটা সংগ্রহ করছেন উদ্যোক্তারা।
বেসরকারি সংস্থা ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও এ মেলার আয়োজন করে। তারা বিভিন্ন মেয়াদে ৮ ক্যাটাগরিতে জেলার অসহায় নারীদেরকে প্রশিক্ষণ দিয়েছে।
সকালে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার বরিশাল,খলিল আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ইএসডিও দক্ষ জনশক্তি তৈরিতে প্রশিক্ষণ প্রদান, চাকুরির সংযোগ প্রদানসহ কার্যকর ব্যবস্থাপনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।”
এ জব ফেয়ারে চাকরি প্রত্যাশী ও নিয়োগদাতাদের মধ্যে সরাসরি সংযোগ স্থাপনের পাশাপাশি প্রশিক্ষণপ্রাপ্তদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও তারা এ ধরনের উদ্যোগ চালিয়ে যাবেন। এ অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ইএসডিও এএলপি বরিশালের সকল উন্নয়নকর্মী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।