ঢাকা সোমবার , ২৭ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল জিলা স্কুলের শিক্ষার্থীদের মেধা বিকাশ ও অবকাঠামো উন্নয়নে প্রধান শিক্ষক নুরুল ইসলামের নানা উদ্যোগ প্রশংসিত

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ২৭, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: বরিশাল জিলা স্কুলে শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং সহশিক্ষা কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। প্রধান শিক্ষক নুরুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন সময় শিক্ষার্থীদের উৎসাহিত করতে মেধা পুরস্কার, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাতীয় দিবস পালনসহ নানা কর্মসূচি আয়োজন করা হচ্ছে।

সম্প্রতি বিদ্যালয়ে মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দিয়ে তারা শিক্ষা অর্জনের পাশাপাশি নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ হওয়ার আহ্বান জানান।

প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, বরিশাল জিলা স্কুলের সুনাম ও ঐতিহ্য ধরে রাখতে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি এবং সৃজনশীল কর্মকাণ্ডে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে বিদ্যালয় প্রশাসন কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। তারা বিদ্যালয়ের সার্বিক শিক্ষা কার্যক্রমের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের আয়োজন ইতিবাচক ভূমিকা রাখছে এবং বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল করে তুলছে। এছাড়াও প্রধান শিক্ষকের নুরুল ইসলাম জেলা স্কুলের দায়িত্বে থাকাকালীন সময়ে স্কুলের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কার্যকর ভূমিকা পালন করেন।

সুত্রে জানা যায়, ২০২৩ সালে বরিশাল জেলা স্কুলের মাঠে বিএনপির জনসভা ও ইফতার মাহফিলের সুজোগ করে দেয়ার জন্য প্রধান শিক্ষককে বিএনপি জামাত তকমা লাগিয়ে আমির হোসেন আমুর মাধ্যমে স্কুল থেকে বদলি করিয়ে আওয়ামীলীগ নেতা অ্যাডভোকেট লস্কর নুরুল হকের স্ত্রী পাপিয়া জেসমিনকে পদায়ন করা হয়। তৎকালীন সময়ে প্রধান শিক্ষক নুরুল ইসলাম কে বিএনপি জামাতের লোক বানিয়ে বিভিন্ন প্রকার পোপাগান্ডা ও মিথ্যা তথ্য দিয়ে বিভিন্নভাবে হয়রানি করা হয়। ৫ ই আগস্ট এর পর সরকার পরিবর্তন হলে পুনরায় তাকে জেলা স্কুলে বদলি করলেও তৎকালিন সময়ে যারা প্রধান শিক্ষক নুরুল ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছেন তারা এখনো বহাল তবিয়তে রয়েছেন। বর্তমানে তারা প্রধান শিক্ষক কর্তৃক অনত্র বদলি হওয়ার আশঙ্কায় এবং সুষ্ঠু পরিবেশে প্রধান শিক্ষক কাজ করতে না পারে সেজন্য বিপরীতভাবে বিভিন্ন উপায়ে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে তাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করছেন। এ বিষয়ে একাধিক অভিভাবকদের সাথে কথা বলে জানা যায়, তারা বলেন যে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক বরিশাল জেলা স্কুলের অভূতপূর্ণ পরিবর্তন করেছেন তিনি একজন শিক্ষার্থীবান্ধব ও অভিভাবক বান্ধব প্রধান শিক্ষক। তারা আরো বলেন বর্তমান প্রধান শিক্ষক শিক্ষার্থীদের সকল সমস্যার কথা নিজে শুনে অভিভাবকদের সমন্বয়ে সমাধান করার চেষ্টা করেন । তিনি সৎ ও নিষ্ঠার সাথে বর্তমানে স্কুল পরিচালনা করছেন।

স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম বলেন, আমি দায়িত্বে থাকাকালীন সময়ে স্বচ্ছতার সাথে স্কুলের কার্যক্রম পরিচালনা করি এবং শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের সমন্বয়ে স্কুলের অবকাঠামো উন্নয়নে বিভিন্ন সময় কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেছি। তারপরেও কিছু কচক্রী মহল বিভিন্ন সময়ে আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে আমার সুনাম ক্ষুন্ন করার চেষ্টা করছে। আমি সৎ ও নিষ্ঠার সাথে দীর্ঘ শিক্ষকতা জীবন পাড়ি দিয়েছি অবসরের আগ পর্যন্ত অন্যায়ের কাছে মাথা নত না করে দায়িত্ব পালন করে যাব।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।