নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল বাছির, ট্রাস্টি বোর্ডের সদস্য কাওছার হোসেন খন্দকার এবং ট্রাস্টের উপ-পরিচালক রফিকুল ইসলামের বরিশালে আগমনে ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানানো হয়।
রবিবার (২৬ জুলাই) সন্ধ্যায় বরিশাল সার্কিট হাউজে বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে তাদের এ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জাকির হোসেন, বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দীন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হীরা, সহ-সভাপতি এম. মোফাজ্জল, সাংগঠনিক সম্পাদক আল মামুন, দপ্তর সম্পাদক মো. মামুন-অর-রশিদ, সদস্য সাকিব রেজা, জিএম খালেদ, জিহাদ, নাসির উদ্দীনসহ ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দ।
সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কর্মকর্তাদের বরিশাল সফরকে ঘিরে সাংবাদিকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। এ সময় সাংবাদিকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন এবং সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়ে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
