নিজস্ব প্রতিবেদকঃ ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার) স্যারের দিকনির্দেশনায়, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা, ভোলার তত্বাবধায়নে, ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ০৯নং ওয়ার্ডস্থ যুগিরঘোল ইউনিটি ডায়োগনস্টিক এন্ড হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ভোলা ডিবি পুলিশের একটি চৌকস টিম।মঙ্গলবার রাত সোয়া ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ভোলার এসআই (নিঃ)/মাহমুদুল হাসান বাপ্পী সংঙ্গীয় অফিসার ফোর্সসহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর থানাধীন ভোলা পৌরসভার ০৯নং ওয়ার্ডস্থ যুগিরঘোল ইউনিটি ডায়োগনস্টিক এন্ড হাসপাতাল এর সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ আলমগীর (৪০), পিতা-মোঃ আমির হোসেন হাওলাদার, মাতা-ফুলজান বেগম, সাং-নুরাবাদ ৪নং ওয়ার্ড, থানা-দুলারহাট, জেলা-ভোলাকে ২০০ (দুইশত) পিচ অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়। আসামীর বিরুদ্ধে ভোলা সদর থানায় মাদক মামলা রুজু হইয়াছে।
