গৌরনদী প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় মাদক নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সড়ক নিরাপত্তা, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং জননিরাপত্তা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
বুধবার (৮ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিম।
সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পলাশ সরকার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির, বরিশাল জেলা বিএনপির সদস্য এস. এম. মনিরুজ্জামান এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এম. এ. গফুর।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেনজিৎ দাস, ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. আনিচুর রহমান, বাটাজোড় ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খানজাপুর ইউপি চেয়ারম্যান মো. নুর আলম সেরনিয়াবাত, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, সাংবাদিক নাঈমুল ইসলামসহ কমিটির সদস্য, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. ইব্রাহিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকদের সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক ও অপরাধ দমনে কোনো ছাড় দেওয়া হবে না।
