ঢাকা রবিবার , ৫ জুলাই ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বৃষ্টি উপেক্ষা করে প্রত্যন্ত অঞ্চলে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি অ্যাডভোকেট জয়নুল আবেদীন

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুলাই ৫, ২০২৬ ৯:৫৯ অপরাহ্ণ
Link Copied!

বাবুগঞ্জ (বরিশাল) সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে
বৃষ্টি উপেক্ষা করেই পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বরিশালের বাবুগঞ্জ উপজেলার প্রত্যন্ত রাজগুরু নতুন চর এলাকায় বর্ণাঢ্য বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ জুলাই) বিকেল ৫ টায় রহমতপুর ইউনিয়নের রাজগুরু নতুন চর এলাকায় আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও বরিশাল-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নুল আবেদীন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী রেখে যেতে গাছের কোনো বিকল্প নেই।” তিনি প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের পাশাপাশি সেগুলোর যথাযথ পরিচর্যা নিশ্চিত করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা উল হুসনা বলেন, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণের মতো উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সবাইকে নিজ নিজ বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও কর্মস্থলের আঙিনায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স, বাবুগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রউফ, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক শামসুল আলম ফকির,আব্দুল করিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম মিরন,আরিফুর রহমান শিমুল শিকদার, এ বি এম মোস্তাফিজুর রহমান ফারুক, অহিদুল ইসলাম খান, বাবুগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক রাকিবুল হাসান খান, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রাফিল, উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, ছাত্রদল নেতা আজিজুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আতিক আলামিন রহমাতুল ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোঃ রাজন শিকদার , উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আতিকুর রহমান সুমন সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, মানুষের জীবন, জীবিকা ও জীববৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই বৃক্ষরোপণের পাশাপাশি প্রতিটি চারা সঠিকভাবে পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে।
অনুষ্ঠান শেষে রাজগুরু নতুন চর এলাকায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও বিপুলসংখ্যক নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কর্মসূচিটিকে প্রাণবন্ত করে তোলে।

বার্তা প্রেরক
এস এম আবদুর রহিম
বাবুগঞ্জ বরিশাল সংবাদদাতা।
০১৭২১১৮৭৬৭৬

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।