নিজস্ব প্রতিবেদক: গত ৩’রা জানুয়ারি বাড়ি থেকে নিজ কর্মস্থল মুলাদী পৌরসভার হালাল সুইটস এর উদ্দেশ্যে বের হয়ে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছেন মুলাদী পৌরসভার ৬ নং ওয়ার্ড তেরচরের বাসিন্দা নুরু ব্যাপারীর পুত্র ওমর ফারুক (১০)। পরিবারের দারিদ্রতার কারনেই শিশু বয়সেই মুলাদীর হালাল সুইটস এ কাজ নেন ওমর ফারুক ওরফে ওমর। প্রতিদিনের ন্যায় গত ৩’রা জানুয়ারি বাড়ি থেকে বের হলেও সেদিন কর্মস্থলেও যাননি ওমর। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খুজে না পেয়ে গত ৯’ই জানুয়ারি মুলাদী থানায় একটি সাধারণ ডায়েরি করেন যার নং ৩৮৬, তাং ০৯/০১/২০২৬। যদি কোন ব্যাক্তি নিখোঁজ শিশু ওমরের সন্ধান পেয়ে থাকেন তাহলে মুলাদী থানা কিংবা ০১৭২৭৫৫০৫৫৬ নাম্বারে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন ওমরের পরিবারের সদস্যারা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
