ঢাকা মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নগরীতে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করায় দুই প্রতিষ্ঠানকে জরিমান

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ নগরীর ফজলুল হক এভিনিউ ও সদর রোড এলাকায় ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার এ অভিযান পরিচালিত হয়। বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ জামান এই মোবাইল কোর্টের নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইন ২০০৯-এর ৯২(৩) ধারানুযায়ী ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অপরাধে দুটি মামলায় মোট ৫,০০০ (পাঁচ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া যেসব ব্যবসায়ী এখনো ট্রেড লাইসেন্স নবায়ন করেননি, তাদেরকে দ্রুত লাইসেন্স নবায়ন করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।