ঢাকা শনিবার , ৩১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদাবাজি মামলায় যুবদল কর্মী গ্রেপ্তার

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ৩১, ২০২৬ ১২:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশালে গৌরনদীতে চাঁদাবাজির মামলায় জামান শরীফ (৩৫) নামের এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) দিবাগত রাতে গৌরনদী বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত জামান গৌরনদী পৌর যুবদলের পদবিহীন নেতা জসিম শরীফের ভাই এবং উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নানের ভাতিজা।

মামলার তদন্তকারী কর্মকর্তা গৌরনদী মডেল থানার এসআই পারভেজ হোসেন জানিয়েছেন, গত দুই মাস আগে উপজেলার উত্তর বিল্বগ্রাম এলাকার আখি বেগম নামের এক নারী বাদী হয়ে জামান শরীফকে প্রধান আসামি করে চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন। শুক্রবার রাতে ওই মামলায় জামানকে গ্রেপ্তার করা হয়েছে।

তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল জানিয়েছেন, নিয়মিত মামলার আসামি জামান শরীফকে শনিবার (৩১ অক্টোবর) সকালে আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।