ঢাকা বৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নগরীর চৌমাথা বাজারে মোবাইল কোর্টের অভিযান, ১২ হাজার টাকা জরিমানা

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ২৯, ২০২৬ ৬:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল নগরীর চৌমাথা বাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বরিশাল সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত নওশীনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে বিভিন্ন দোকানে মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যদ্রব্য বিক্রি, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন এবং মূল্যতালিকা প্রদর্শন না করাসহ বিভিন্ন অনিয়ম পরিলক্ষিত হয়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মোট ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

জনস্বার্থ রক্ষা, নিরাপদ খাদ্য নিশ্চিত করা এবং ভোক্তাদের অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
সর্বশেষ সংবাদ সর্বশেষ