গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকা থেকে ২০০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গৌরনদী সার্কেল।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩১ জুলাই) অভিযান পরিচালনা করে মাহিলাড়া ইউনিয়নের বিল্বগ্রাম এলাকা থেকে মো. সোহেল হাওলাদার (৪২) নামে এক ব্যক্তিকে ২০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। তিনি মো. আইউব আলী হাওলাদারের ছেলে।
পরে আটকৃত আসামিকে গৌরনদী মডেল থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
