ঢাকা সোমবার , ২২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুন ২২, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

নাইমুল ইসলাম, গৌরনদী প্রতিনিধি: শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে বরিশালের গৌরনদীতে বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২২ জুন) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে গৌরনদী উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইব্রাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তারিক হাসান রাসেল, উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ জাকির হোসেন এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহাবুবুর রহমান।
এ সময় গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নির্মল হালদার, সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অলি উল্লাহ, মাদ্রাসা সুপার মাওলানা শাহাদাত হোসেন, চাঁদশী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী জামান, পালরদী স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক রাজা রাম সাহাসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সুধীজন উপস্থিত ছিলেন।
পরে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী শিক্ষার্থী, শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, একটি জ্ঞানভিত্তিক, দক্ষ ও মানবিক জাতি গঠনে মানসম্মত শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও নৈতিক মূল্যবোধের বিকাশে শিক্ষক, অভিভাবক ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার সম্প্রসারণ এবং শিক্ষার সার্বিক মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠান শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানিয়ে শিক্ষার অগ্রযাত্রাকে আরও বেগবান করতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।