ঢাকা রবিবার , ২১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

১ম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

ভোরের অঙ্গীকার ডেস্ক
জুন ২১, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ ১ম বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ আজ রবিবার (২১ জুন, ২০২৬) বেলস পার্ক মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।’আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ ও ১০নং ওয়ার্ড ছাত্রদল, বরিশাল মহানগর’-এর আয়োজনে এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাড. বিলকিস আক্তার জাহান শিরিন।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বরিশাল জেলার সভাপতি অ্যাড. আব্দুল মালেক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির আহবায়ক মনিরুজ্জামান খান ফারুক,বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব আবুল কালাম শাহিন, বরিশাল জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জনাব মশিউর রহমান মঞ্জু, বরিশাল বিভাগীয় ক্রীড়া সংস্থার সদস্য জনাব মঈনুদ্দিন নাসির রুবেল এবং বরিশাল মহানগর বিএনপির সদস্য কামরুল ইসলাম রতন, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মামুন রেজা খান, ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি জনাব শাহাদাত ইসলাম তোতা সহ ক্রিয়াপ্রেমী দর্শকরা।
উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ বরিশাল জেলার সাধারণ সম্পাদক জনাব এইচ. এম আল-আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।