ঢাকা রবিবার , ৮ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানালেন ঢাকা উত্তর-দক্ষিণের নব নির্বাচিত নেতা

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ৮, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক\\\ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং এর অঙ্গসংগঠনগুলোর নতুন আহ্বায়ক কমিটির শীর্ষ নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। রোববার দুপুরে তারা এ অভিনন্দন জানান।
এর আগে জাতীয়তাবাদী দল (বিএনপি) ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক কমিটি পুনর্গঠন করা হয়েছে। পুনর্গঠিত কমিটিতে বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে আহ্বায়ক এবং তানভীর আহমেদ রবিনকে সদস্যসচিব করা হয়েছে। আজ রোববার বিএনপির সহদপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নতুন কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল। এ ছাড়া আ ন ম সাইফুল ইসলামকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।ঢ
ঢাকা মহানগর উত্তর বিএনপির নতুন আহ্বায়ক কমিটি করা হয়েছে। এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খানকে (মিল্টন)। আর সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে ঢাকা–১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনকে। আগের আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার এক মাসের বেশি সময় পর নতুন নেতৃত্ব পেল বিএনপির গুরুত্বপূর্ণ এই সাংগঠনিক শাখা।
১ নভেম্বর বিএনপির সহ–দপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন আহ্বায়ক কমিটি গঠনের কথা জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী দুই সপ্তাহের মধ্যে এই শাখায় পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।