ঢাকা সোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

vorer angikar
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের বিদ্যুৎ বিভাগের অমানবিকতায় অন্ধকারেই চলছে লিল্লাহ বোর্ডিং এ কুরআনখানী।

নিজস্ব প্রতিবেদক: বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এড. নজরুল ইসলাম চুন্নুর রুহের মাগফেরাত কামনা করে বরিশাল নগরীর ৫ নং ওয়ার্ড, ৭ নং গলীর গুচ্ছগ্রাম সংলগ্ন পলাশপুর রহমানিয়া ক্বিরাতুল কুরআন পাবলিক এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং এ দিনভর চলছিল কুরআন খতম। এরই মধ্যে বকেয়া বিল পরিশোধের মৌখিক নোটিশ দিয়েই বিদ্যুৎ বিচ্ছিন্ন করে ওজোপাডিকো -২ কর্তৃপক্ষ। ফলে, মাদ্রাসায় অবস্থানরত শিক্ষার্থী ও শিক্ষকগন পরেছেন দারুন বিপাকে। এ ঘটনায় হতবিহ্বল হয়ে পরেছে স্থানীয় বাসিন্দারা। তাদের বক্তব্য, বিল পরিশোধের জন্য বিদ্যুৎ কর্তৃপক্ষ আলটিমেটাম দিতে পারতো। অত্র এলাকাসহ অনেক স্থানের গ্রাহকদের কাছে বিদ্যুৎ কর্তৃপক্ষের কোটি কোটি টাকা পাওনা রয়েছে। তারা সেই সব গ্রাহকদের বিরুদ্ধে একশন না নিয়ে নিরীহ এতিম শিশুদের আবাসস্থলের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন করা উচিত হয়নি। স্থানীয় ক্ষুদ্র ব্যাবসায়ী করিম ক্ষুব্ধ কন্ঠে বলেন,অন্ধকারে মোম জ্বালিয়ে বাচ্চাগুলো কুরআন শরীফ পড়ছে,যা দেখে আমাদের অত্যন্ত খারাপ লাগছে। এখানে মানবতা প্রদর্শন করা উচিত ছিল বিদ্যুৎ কর্তৃপক্ষের। মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক নুরুল ইসলাম ফিরোজী বলেন, কোন সরকারি অনুদান না পেলেও আমরা কস্ট করে বিদ্যুৎ বিল পরিশোধ করি। এখন যে বকেয়া রয়েছে তা অতি শীঘ্রই জমা দেব।এ বিষয়ে জানতে চাইলে ওজোপাডিকো -২ এর নির্বাহী প্রকৌশলী মঞ্জুরুল ইসলাম বলেন,ঠিক আছে,আমি বলে দিচ্ছি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।