ঢাকা বৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল বিশ্ববিদ্যালয় এলাকায় দু**ই বাসের মুখোমুখি সংঘর্ষে নি**হ*ত ২ আহত অন্তত ৩০

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন দপদপিয়া চৌমাথা এলাকায় (মহাসড়কের ঝালকাঠি অংশে) দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আরও অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

​বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ‘গ্রিনভিউ পরিবহন’ ও ‘আব্দুল্লাহ পরিবহন’-এর দুটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে বাস দুটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

​খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেন। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

​তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর ওই মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পরবর্তীতে তা স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।