নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল মহানগর যুবদলের সদ্য ঘোষিত নতুন কমিটির এক নেতার মিছিলে নগরীর কেডিসি এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী ‘মধু’কে অংশ নিতে দেখা গেছে বলে অভিযোগ উঠেছে। ওই নেতার অনুসারী হিসেবে মিছিলের সামনের সারিতে তার উপস্থিতির বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের মাঝে ব্যাপক সমালোচনা এবং মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নগরীর কেডিসি এলাকায় মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে মধুর বিরুদ্ধে। সম্প্রতি বরিশাল মহানগর যুবদলের নতুন আংশিক কমিটি ঘোষণার পর আনন্দ ও শুভেচ্ছা মিছিল বের করেন পদপ্রাপ্ত নেতাকর্মীরা। সেই মিছিলে নতুন কমিটির ওই নেতার সাথে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যায় মধুকে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
