ঢাকা মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শ্রমিক আন্দোলনের মুখে টঙ্গীতে অর্ধশতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা

ভোরের অঙ্গীকার ডেস্ক
নভেম্বর ১৭, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান শ্রমিক আন্দোলনের প্রেক্ষাপটে অস্থিরতা এড়াতে গাজীপুরের টঙ্গীতে অর্ধশতাধিক পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। মঙ্গলবার দুপুর ১২টা থেকে বেলা ১টার মধ্যে কয়েক ধাপে টঙ্গীর গাজীপুরা ও সাতাইশ এলাকার এসব কারখানায় ছুটি ঘোষণা করা হয়।এর আগে কিছু শ্রমিক গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। এ সময় পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ জানায়, কারখানা ছুটির পর কিছু শ্রমিক টঙ্গীর গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে অবরোধের চেষ্টা করেন। পরে পুলিশ কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ ও ধাওয়া দিয়ে তাঁদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। এ ছাড়া টঙ্গীর বিভিন্ন স্থানে তল্লাশিচৌকি বসিয়েছে পুলিশ।টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, মঙ্গলবার দুপুরে কিছু শ্রমিক গাজীপুরা এলাকায় মহাসড়ক অবরোধের চেষ্টা করেন। পরে কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।