নিজস্ব প্রতিবেদকঃ খালের জায়গা দখলের অভিযোগে বরিশাল নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের পুলিশ লাইন সংলগ্ন এলাকা আজ ১৭ নভেম্বর, মঙ্গলবার পরিদর্শন করেছেন বিসিসি প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।এ সময় স্থানীয়রা অভিযোগ করেন, বিগত সরকারের আমলে সাবেক কাউন্সিলর সুলতান মাহমুদ ক্ষমতার অপব্যবহার করে খালের জায়গা দখল করে প্লট আকারে বিক্রি করে দিয়েছেন। এতে স্বাভাবিক পানি নিষ্কাশন ব্যাহত হয়ে জলাবদ্ধতার মারাত্মক ঝুঁকি তৈরি হয়েছে।বিসিসি প্রশাসক দ্রুত খালের জায়গা দখলমুক্ত করার নির্দেশ দিয়েছেন।
পরিদর্শন কালে বিসিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবুল বাশার, আইন উপদেষ্টা অ্যাডভোকেট শাহ আমিনুল ইসলাম আমিন ও উচ্ছেদ শাখার প্রধান লকিতুল্লাহ শিকদারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
