নিজস্ব প্রতিবেদকঃবাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের বরিশাল মহানগর শাখার ৭ সদস্যবিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। নবগঠিত এই কমিটিতে রিয়াজুর রহমান রিয়াজকে সভাপতি এবং আরিফুর রহমান মুন্নাকে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এই কমিটির অনুমোদন দেন। কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
কমিটির অন্যান্য পদে দায়িত্বপ্রাপ্তরা হলেন:
সিনিয়র সহ-সভাপতি: তৌহিদুর রহমান তৌহিদ
সহ-সভাপতি: আনিসুর রহমান আনিস
১ম যুগ্ম সাধারণ সম্পাদক: অহিদুল ইসলাম রুবেল
যুগ্ম সাধারণ সম্পাদক: মোহাম্মদ রাজু খন্দকার
সাংগঠনিক সম্পাদক: মুসফিক অভি
দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার লক্ষ্যে কেন্দ্রীয় সংসদ এই আংশিক কমিটি ঘোষণা করেছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
