ঢাকা রবিবার , ১১ অক্টোবর ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল সদরে মা ইলিশ সংরক্ষণে চতুর্থ দিনের ইউএনও এ্যাকশনে ২৫ হাজার মিটার জাল জব্দ,একজনকে ১৫ হাজার টাকা জরিমানা

ভোরের অঙ্গীকার ডেস্ক
অক্টোবর ১১, ২০২৬ ৭:০৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃমা ইলিশ সংরক্ষণে চলমান অভিযানের চতুর্থ দিনে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদীতে অভিযান চালিয়ে ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও সুতার জাল জব্দ করে বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় মৎস্য সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একজনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

রোববার (১১ অক্টোবর) বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফরিদা সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বরিশালের জেলা মৎস্য কর্মকর্তা ড. মো. হাদিউজ্জামান এবং বরিশাল সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জামাল হোসাইনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।

মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন রাখা, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্যসম্পদ সংরক্ষণে এ অভিযান পরিচালনা করা হয়। নদীতে অবৈধ জালের ব্যবহার বন্ধ ও মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।