ঢাকা বৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে দ্বীপ উন্নয়ন সোসাইটির উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ছাগল বিতরণ

vorer angikar
জুন ৪, ২০২৬ ৮:১৮ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে বেসরকারি উন্নয়ন সংস্থা দ্বীপ উন্নয়ন সোসাইটি (ডাস)-এর উদ্যোগে হতদরিদ্র পরিবারের মাঝে ছাগল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) উপজেলার আবুগঞ্জ বাজারে সংস্থার প্রধান কার্যালয়ে বিশেষ অনুদানভিত্তিক ছাগল পালন কর্মসূচির আওতায় উপকারভোগীদের জন্য ছাগল পালন বিষয়ক প্রশিক্ষণ ও ছাগল বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ডাসের নির্বাহী পরিচালক মো. ইউনুছ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোহাম্মদ সিফাত বিন সাদেক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. মাসুদ।

বক্তারা বলেন, বিতরণকৃত ছাগলগুলোর যথাযথ পরিচর্যা ও ব্যবস্থাপনার মাধ্যমে উপকারভোগীদের স্বাবলম্বী হওয়ার চেষ্টা করতে হবে। যারা সফলভাবে এই কার্যক্রম পরিচালনা করতে পারবেন, ভবিষ্যতে তাদের জন্য আরও উন্নয়নমূলক সহায়তার সুযোগ সৃষ্টি করা হবে।

আলোচনা সভা শেষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে অতিথিবৃন্দ ২৫ জন হতদরিদ্র উপকারভোগীর মাঝে মোট ৫০টি বকরী ছাগল বিতরণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।