ঢাকা বুধবার , ৩ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে পানিতে ডুবে দুই বছর বয়সী দুই শিশুর মৃত্যু

vorer angikar
জুন ৩, ২০২৬ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (০৩ জুন) সকালে উপজেলার বদরপুর ইউনিয়ন ও কালমা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন বদরপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড দেবিরচর এলাকার বাসিন্দা মো. জমশেদের মেয়ে জাইমা (২) এবং কালমা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড তোরাবগঞ্জ এলাকার বাসিন্দা মো. আনোয়ার হোসেন বয়াতির ছেলে শাহাদাত (২)।

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানা যায়, সকালে জাইমা ও শাহাদাত নামের পানিতে পড়া দুইটি শিশু জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক উভয় শিশুকে পর্যবেক্ষণ করে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলে জানান।

নিহত শিশুদের স্বজনরা জানান, সকালে ঘরের কাজে ব্যস্ত ছিল শিশুদের মা ও স্বজনরা। এ সময় শিশুরা পরিবারের সদস্যদের অগোচরে ঘর থেকে বেরিয়ে যায়। দীর্ঘ সময় তাদের দেখা না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে তাদেরকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়ে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।