ঢাকা শনিবার , ২৩ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে পুলিশের হানা: গাঁজাসহ ২ কারবারি গ্রেফতার

vorer angikar
মে ২৩, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ বরিশালের মেহেন্দিগঞ্জে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
জব্দকৃত গাঁজার বাজারমূল্য আনুমানিক ৫ লক্ষ টাকা। গ্রেফতারকৃতদের একজন পল্লী বিদ্যুতের এক প্রকৌশলীর ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।
শুক্রবার বিকাল পৌনে ৬টায় পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর স্টিমারঘাট ফেরির পন্টুনে এই অভিযান পরিচালনা করেন মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিন ও পুলিশ পরিদর্শক মোঃ মতিউর রহমান।১. আলম খান (৩৭),পৌরসভার ৭ নম্বর বদরপুর ওয়ার্ডের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পল্লী বিদ্যুতের প্রকৌশলীর ওপর হামলা মামলার আসামি। ২. শাকিল রাঢ়ী (২৪): সদর ইউনিয়নের ধুলিয়া মধ্যেচর ওয়ার্ডের হানিফ রাঢ়ীর ছেলে।পুলিশ জানায়, গোপন তথ্য ছিল দুই কারবারি বড় চালান নিয়ে ফেরিঘাটে অবস্থান করছে। খবর পেয়েই ওসির নেতৃত্বে সঙ্গীয় অফিসার ফোর্স পন্টুন ঘিরে ফেলে এবং গাঁজাসহ হাতেনাতে তাদের আটক করে।
ঘটনায় থানা পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, আলম ও শাকিল দীর্ঘদিন ধরেই এলাকায় মাদকের সিন্ডিকেট চালাচ্ছিল। পুলিশের চোখ ফাঁকি দিয়ে তারা বিভিন্ন রুটে মাদক সরবরাহ করত। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরেছে।এ বিষয়ে ওসি মোঃ মমিন উদ্দিন বলেন, মেহেন্দিগঞ্জকে মাদকমুক্ত করতে আমরা বদ্ধপরিকর। মাদক কারবারিদের কোনো ছাড় নেই। এই অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।