গৌরনদীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, অন্তর্ভুক্ত ৬১৩ পরিবার
গৌরনদী প্রতিনিধিঃ“স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি” এই স্লোগানকে সামনে রেখে বরিশালের গৌরনদীতে নিম্ন আয়ের ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার(১৬মে) বিকেল সাড়ে ৩টায় উপজেলা অডিটোরিয়াম ও উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন উপজেলার সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
গৌরনদীর অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বরিশাল-১ আসনের সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বলেন, ফ্যামিলি কার্ডের অর্থ প্রত্যেক পরিবারের নারী সদস্যদের মধ্যে ক্ষমতায়নের একটি সুযোগ তৈরি করবে। জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনের ভোটারদের কাছে দেওয়া প্রতিশ্রুতির অংশ হিসেবেই এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি উল্লেখ করেন। তিনি আরও বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কথা বলা হলে তখন অনেক রাজনৈতিক দল তা নিয়ে ব্যঙ্গ-বিদ্রূপ করেছিল। তবে সেই সমালোচনা সহ্য করেই জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাওয়া হচ্ছে। ইতোমধ্যে এসব প্রতিশ্রুতি পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন শুরু হয়েছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. খলিল আহমেদ, বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনসার উদ্দিন, পুলিশ সুপার এ জেড এম মোস্তাফিজুর রহমান এবং বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম।
স্বাগত বক্তব্যে বরিশাল বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম বলেন, ব্যক্তি নয়—পরিবারই উন্নয়নের মূল একক। সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের পরিবারগুলোকে সুরক্ষার আওতায় আনতে সরকারের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহিম, সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, গৌরনদী মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান, জেলা বিএনপির সদস্য ও গৌরনদী প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।
এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়ক মো. জাকির হোসেন শরীফ, ভারপ্রাপ্ত সদস্য সচিব শরীফ শফিকুর রহমান স্বপন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ভিপি জাকির হোসেন রাজা, গণঅধিকার পরিষদের গৌরনদী উপজেলা সভাপতি সাংবাদিক সোলায়মান তুহিন, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুবকর গাজী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ, ভেটেরিনারি সার্জন মো. মাহমুদুল হাসান ফরিদ, সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিন, সমবায় কর্মকর্তা আফসানা শাখি, উপজেলা যুবদলের আহ্বায়ক ফুয়াদ হোসেন এ্যানি, উপজেলা মহিলা দলের সাবেক সদস্য সচিব তানিয়া মাহমুদ, পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন বাচ্চু, সদস্য সচিব মো. গোলাম মাহতাব, যুবদল নেতা মো. রিয়াজ ভূইয়া, মো. সিরাজ সরদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে জানানো হয়, দ্বিতীয় পর্যায়ে ২১টি উপজেলার মোট ৯ হাজার ৭০৭ জন উপকারভোগী এ কর্মসূচির আওতায় এসেছে। এর মধ্যে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ৬১৩ জনকে ফ্যামিলি কার্ড সুবিধার আওতায় আনা হয়েছে।
পরে প্রতীকীভাবে ১০ জন উপকারভোগীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়। কার্ডপ্রাপ্তদের মধ্যে ছিলেন কানন রানী বৈদ্য, নিলুফা, মেহেনুর বেগম, রেশমা আক্তার, মরিয়ম, লাইজু, পাপিয়া বেগম, আরতী রানী শিকারী, ঝর্না রানী মজুমদার ও বিউটি।
বক্তারা বলেন, ফ্যামিলি কার্ড কার্যক্রম নিম্ন আয়ের মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা উদ্যোগ। এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলো ন্যায্যমূল্যে খাদ্যসামগ্রী পেয়ে উপকৃত হবে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কার্যকর ভূমিকা রাখবে।
