ঢাকা বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

নগর উন্নয়নে আশীর্বাদ সিটি প্রশাসক শিরিন

vorer angikar
মে ১৪, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

শাওন ইসলামঃ এবার বরিশালের সিটি কর্পোরেশনে উন্নয়নের আশীর্বাদ হিসেবে আবির্ভূত হলেন বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক (ভারপ্রাপ্ত মেয়র) এডভোকেট বিলকিস জাহান শিরিন। দায়িত্ব গ্রহণের পর তিন মাস অতিবাহিত না হতেই উন্নয়নের জোয়ারে ভাসছে বরিশাল সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ড। নগরীর দীর্ঘদিনের ভাঙ্গাচোরা রাস্তাগুলোকে নতুন সাজে রূপ দিয়েছেন সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস জাহান শিরিন। বরিশাল সিটি কর্পোরেশন এলাকার আধুনিকায়ন, সড়ক উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং পানি সরবরাহ নিশ্চিত করতে বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে।এরই মধ্যে নগরের প্রধান প্রধান সড়ক সংস্কারের কাজ করে প্রশংসাও কুড়িয়েছেন তিনি। নগরীর দীর্ঘদিনের খোলাখন্দযুক্ত রাস্তাগুলোকে নতুনভাবে কাজ চলছে।এরমধ্যে উল্লেখযোগ্য রাজা বাহাদুর সড়ক, মেডিকেল সড়ক, আমতলার মোড় সড়ক, রুপাতলী সড়ক, জেলখানার মোড় থেকে আমানতগঞ্জ সড়ক সহ একাধিক রাস্তার মেরামতের কাজ বর্তমানে চলমান রয়েছে। দীর্ঘদিন ধরে এসব রাস্তাগুলো খানাখন্দে ভরা থাকায় চরম ভোগান্তিতে পড়তে হতো নগরবাসীকে। একটু বর্ষা হলেই এই রাস্তাগুলোতে পানি জমে চলাচলের অযোগ্য হয়ে পড়তো। শিরিনের হস্তক্ষেপে দ্রুত রাস্তাগুলো সংস্কার করায় সেই ভোগান্তি থেকে মুক্তি পাচ্ছে নগরবাসী। এছাড়াও রাস্তার সৌন্দর্য বৃদ্ধি করতে ফুটপাতের পাশের করিডরগুলো রং তুলির ছোঁয়ায় নতুন রূপ পেয়েছে, যাতে করে রাস্তাগুলো বাড়তি সৌন্দর্যের রূপ নেয়।নগরবাসীর অন্যতম একটি সমস্যা জলাবদ্ধতা। এই জলবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে এরই মধ্যে ড্রেনেজ ব্যবস্থাতেও এসেছে সংস্করণ। যাতে করে সামনের বর্ষায় জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পায় নগরবাসী। এরই মধ্যে নগরবাসীর চলাচলে ভোগান্তি কমাতে ফুটপাত দখলকারীদের উচ্ছেদ সহ নানান উদ্যোগ হাতে নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য বেলস্ পার্ককে পুরোপুরি হকার মুক্ত করে নতুন রূপে নগরবাসীকে উপহার দেয়ার জন্য কাজ শুরু করেছেন। ফলশ্রুতিতে নগরবাসী বর্তমানে বেলস্ পার্কের প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারে।এর মধ্যে গতকাল দীর্ঘদিনের বরিশাল মহাসড়কের গলার কাঁটা খ্যাত চৌমাথায় সিএন্ডবি রোডের মাঝখানে সাবেক মেয়রের মায়ের নামে স্থাপিত সাহানারা আব্দুল্লাহ পার্কটি অপসরণের উদ্যোগ নেন বরিশাল সিটি কর্পোরেশনের জনপ্রিয় প্রশাসক বিলকিস জাহান শিরিন।পার্কটি অপসারণ করায় অনেকেই বরিশাল সিটি কর্পোরেশনের জনপ্রিয় প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ধন্যবাদ জানিয়েছেন। এছাড়াও নগরকে পরিবেশবান্ধব গড়ে তোলার জন্য সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থানে গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এরফলে নগরী সবুজ বাগানে পরিণত হবে এবং নগরবাসী বিশুদ্ধ অক্সিজেন গ্রহণ করতে পারবে।বিভিন্ন সড়কের সড়ক বাতিগুলোতেও এসেছে পরিবর্তন। ফলে রাতে নগরের রাস্তাগুলোর বাড়তি সৌন্দর্য উপভোগ করছে নগরবাসী। সড়ক বাতির ঝলকানিতে রাজা বাহাদুর সড়কটি এখন তরুণ তরুণীদের সেলফি তোলার মহামঞ্চ হয়ে উঠেছে। প্রতিদিন হাজার হাজার তরুণ-তরুণীদের এই সড়কের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতে দেখা যায়।বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক এডভোকেট বিলকিস জাহান শিরিন নগরবাসীর জন্য এরই মধ্যে অনেকটা চ্যালেঞ্জ নিয়ে একটি আগামীর সুন্দর নগর ব্যবস্থা গ্রহণের উদ্যোগ হাতে নিয়েছেন। এর মধ্যে থাকছে অবকাঠামো ও নাগরিক সেবা বৃদ্ধি, বরিশাল শহরকে আধুনিক, টেকসই ও জলাবদ্ধতামুক্ত করা। নগরীর ৩০টি ওয়ার্ডে নাগরিক সেবা উন্নত করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। এছাড়াও মশক নিধন কার্যক্রমে বড় অংকের টাকা ব্যয় হলেও কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায় প্রশ্ন উঠেছিল, যার সমাধানও করছেন তিনি।নগরবাসীর প্রত্যাশা, “উন্নয়নের জোয়ার” যেন সত্যিকার অর্থেই নগরবাসীর প্রত্যাশা পূরণ করতে পারে,সেই বিষয়টিও নিশ্চিত করবেন তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।