ঢাকা বুধবার , ১৩ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লালমোহনে চলাচলের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ

vorer angikar
মে ১৩, ২০২৬ ৮:৩৬ অপরাহ্ণ
Link Copied!

আরশাদ মামুন, নিজস্ব প্রতিবেদক: ভোলার লালমোহন উপজেলায় ক্ষমতার প্রভাব খাটিয়ে ভাতিজার জমি জোরপূর্বক দখল করে বসতঘরে প্রবেশের পথ বন্ধ করে ঘর উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার লালমোহন ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা এলাকার মন্তাজউদ্দিন হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটেছে।
অভিযোগ করে ভুক্তভোগী মো. ফারুক হাওলাদার বলেন, দীর্ঘদিন ধরে আমার বাবার জমিতে ঘর উত্তোলন করে পরিবারের সদস্যদের নিয়ে বসবাস করছি। তবে হঠাৎ করে আমার চাচা মো. নূরুজ্জামান হাওলাদার রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমাকে আওয়ামী লীগের কর্মী বানিয়ে জোরপূর্বক আমার ঘরে ঢুকার যাতায়াতের পথ বন্ধ করে ঘর উত্তোলন শুরু করেন। তিনি বিএনপির রাজনীতি করেন। অথচ আমি নিজেও বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। চাচার এমন কাণ্ডে এখন আমার ঘরে প্রবেশ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তাই আমি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।
অভিযোগের ব্যাপারে মো. নূরুজ্জামান হাওলাদার জানান, আমার জমিতেই আমি ঘর উত্তোলন করছি। আমি তাদের ঘরের ভেতরেও আরও ৪ হাত জমি পাবো। তবে কাগজপত্র যাচাই-বাছাই করে যে জমি পায় আমি তা মেনে নেব।
এবিষয়ে লালমোহন থানার ওসি মো. অলিউল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবো।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।