নিজস্ব প্রতিবেদক : বিয়ের আশ্বাসে ঢাকা থেকে প্রেমিককে ডেকে এনে প্রায় ৫০ হাজার টাকার বিয়ের কেনাকাটা এবং পারলারে বিয়ের সাজের কথা বলে নগদ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দিয়েছে প্রেমিকা মাহিয়া মাহি। এ ঘটনায় নগর জুড়ে চলছে গুঞ্জন। অনেকেই উক্ত প্রেমিকাকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক ধৃত করে শাস্তির দাবি জানিয়েছেন। সুত্র অনুযায়ী, জুলাই যোদ্ধা এবং ঢাকায় কর্মরত আল আমিনের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে মাহিয়া মাহি নামে এক যুবতী। একপর্যায়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে আল আমিনকে গতকাল বরিশাল ডেকে এনে খালাত ভাই পরিচয়ে এক যুবককে নিয়ে নগরীর বাজার রোডের এলাহী বস্রালয় নামের দোকান থেকে প্রায় ৫০ হাজার টাকার বিয়ের সামগ্রী কেনার পাশাপাশি কথিত খালাতো ভাইয়ের জন্য একটি পাঞ্জাবিও ক্রয় করান মাহিয়া মাহি। এরপর বিকেলে রুপাতলীতে গোপনীয় ভাবে বিয়ের কথা বলে পারলারে বিয়ের সাঁজের জন্য নগদ ২০ হাজার টাকা নিয়ে চম্পট দেয় মাহিয়া মাহি। একটি সুত্র জানায়, মাহিয়া মাহির সাথে আসা কথিত খালাতো ভাই হচ্ছে মাহিয়ার স্বামি যাকে তিন মাস পুর্বে বিয়ে করেছে মাহি। এ ঘটনায় ভুক্তভোগী আল আমিন স্থানীয় থানায় একটি অভিযোগ দায়ের করলেও এখন পর্যন্ত মাহিয়া মাহি কিংবা তার স্বামীকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। এঘটনায় নগর জুড়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য। অনেকেই বলছেন,এমন অপরাধীদের কঠিন শাস্তি দেওয়া উচিত যাতে প্রেমের নামে ভবিষ্যতে এমন অপরাধ সংঘটিত না হয়। এ বিষয়ে অভিযুক্ত মাহিয়া মাহির বক্তব্য জানতে ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
