ঢাকা মঙ্গলবার , ১২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশাল শের-ই-বাংলা মেডিকেলে র‍্যাবের অভিযানে দালালচক্রের ৮ সদস্য আটক

vorer angikar
মে ১২, ২০২৬ ৬:২১ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে দালালচক্রের মোট ৮ সদস্যকে আটক করেছে র‍্যাব-৮, বরিশাল।
র‍্যাব জানায়, মঙ্গলবার (১২ মে ২০২৬) দুপুর ১২টার দিকে র‍্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল হাসপাতাল এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। আটককৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতাল কেন্দ্রিক দালালি কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আটককৃতরা হলেন মো. রুবেল (২২), তাসনিম জাহান মিম (২৩), হাফিজা আক্তার, সুমি আক্তার (১৯), লাবনী আক্তার নাজমা (২৮), আইয়শা সিদ্দিকা (৩০), ছাবিনা (৩০) ও রুমান সরদার (১৭)।
র‍্যাব সূত্রে জানা গেছে, চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষকে ভালো চিকিৎসার আশ্বাস দিয়ে বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়া, দ্রুত ডাক্তার দেখানোর কথা বলে অবৈধভাবে টাকা আদায়, হাসপাতালের বেড পাইয়ে দেওয়ার নামে অর্থ গ্রহণ এবং বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার জন্য রোগীদের বিভ্রান্ত করে নির্দিষ্ট ক্লিনিকে পাঠানোর অভিযোগে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।
এছাড়াও দালালচক্রের বিভ্রান্তিকর তথ্য ও ভুল চিকিৎসার কারণে সাধারণ রোগীরা নানা ধরনের হয়রানির শিকার হচ্ছিল বলে জানিয়েছে র‍্যাব।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়। এছাড়া এক অপ্রাপ্তবয়স্ককে সতর্কতামূলক মুচলেকার মাধ্যমে মুক্তি দেওয়া হয়েছে।
র‍্যাব-৮ জানিয়েছে, হাসপাতালকেন্দ্রিক দালালচক্র, চোরাকারবারি ও যেকোনো ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।