ঢাকা মঙ্গলবার , ১২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বরিশালে আন্তর্জাতিক নার্স দিবসে আলোচনা সভা অনুষ্ঠিত

vorer angikar
মে ১২, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

নিউজ ডেস্ক: “আন্তর্জাতিক নার্স দিবস” উদযাপন উপলক্ষ্যে বরিশাল নার্সিং কলেজ ও বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ মে ২০২৬) দুপুর ১২টায় বরিশাল নার্সিং কলেজ ক্যাম্পাসে এ আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, বিশেষ অতিথি হিসেবে ছিলেন মহানগর বিএনপির বরিশালের সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মানবিক সেবা, পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে নার্সরা স্বাস্থ্যখাতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। তারা নার্সদের পেশাগত মর্যাদা বৃদ্ধি ও আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভায় নার্সিং শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী, বিএনএর নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক নার্স দিবসের তাৎপর্য তুলে ধরে নার্সদের অবদানের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।